বাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী কানাডা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৩

বাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী কানাডা বাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নয়ন, বিমান নিরাপত্তা ও বিমান পরিবহন খাতের সনদ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা দিতে আগ্রহী কানাডা। রবিবার (২৪ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফনটেইনের নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের একটি প্রতিনিধি দল এমন আগ্রহ প্রকাশ করে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে আরও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মুহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মারকট, আঞ্চলিক পরিচালক (এশিয়া) ইয়োভনি চিনসহ দুই পক্ষের কর্মকর্তারা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম