‘চট্টগ্রামে জরুরি অবতরণ করা বিমানটি ঘিরে রেখেছে পুলিশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮

 

বিমান

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানটি রবিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

 সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ)  অতিরিক্ত কমিশনার (ক্রাইম) আমেনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি বিমান দুবাই যাত্রা করার কথা ছিল। কিন্তু সময়মতো সেটি যায়নি। যাত্রীরা বিমান থেকে নেমে এসেছেন। আমাদের পুলিশ সদস্যরা বিমানটিকে ঘিরে রেখেছে। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি, আসলে ভেতরে কে বা কারা আছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছি। পরিস্থতি বোঝার চেষ্টা করছি।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামের ছয়টি ফায়ার স্টেশন থেকে বেশ কয়েকটি ইউনিটি বিমানবন্দরের দিকে মুভ করেছে। তারা বিমানবন্দরে অবস্থান করছে।’

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৯-এর অধিনায়ক মাহবুবু রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানটি রানওয়েতে রয়েছে। নিয়মিত পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। বিমানটি থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। বিমানটি ঢাকা ছেড়ে যাওয়ার পর এক যুবক  হাতে পিস্তলসদৃশ একটি বস্তু (সেটি পিস্তল হতেও পারে, খেলনাও হতে পারে) নিয়ে ভয়ভীতি দেখানো শুরু করে। তখন পরিস্থিতি বুঝতে পেরে বিমানটির কেবিন ক্রুরা সাংকেতিকভাবে পাইলট গোলাম শাফিকে বিষয়টি অবহিত করেন। তখন পাইলট সিকিউরিটি প্রসিডিউর অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে বলেন। পরবর্তীতে পাইলট বিমানটি চট্টগ্রামে অবতরণ করান। ক্রুরা যাত্রীদের দ্রুত বিমান থেকে বের করে দেন। শুধু সেই যাত্রী ও ক্রু সাগর বিমানটির ভেতরে আছেন।’

মঈন উদ্দীন খান বাদল যা বলেন

এদিকে বিমানে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা, সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল সময় টিভিকে বলেন, ‘আমি দেখেছি বিমানটির ভেতরে হাইজাকার আছে একজন বাঙালি। সে গুলি করেছে। বিমান থেকে সব প্যাসেঞ্জার (যাত্রী) রিমুভ করেছে। আর পাইলট নেমে এসেছে। প্লেন সেভ। ক্রু সেভ। সমস্ত যাত্রী সেভ। এখন ওই হাইজাকারকে নামানোর চেষ্টা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে। পাইলট আমার কাছে এসেছিল। বলেছে একজন শুট (গুলি) করেছে। পাইলট তাকে পারসুয়েট করার চেষ্টা করেছে। হাইজাকার বলেছে, সে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়।’

/সিএ/এআরআর/আরজে/ওআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম