মাহাদী মানসিক ভারসাম্যহীন ছিলেন: সিমলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৬

সিমলা ও মাহাদী (ফেসবুক থেকে নেওয়া ছবি)

চট্টগ্রাম বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মাহাদীকে (২৩) ‘মানসিক ভারসাম্যহীন’ বলেছেন তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা সিমলা। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভারতের মুম্বাই থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিতে এক অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত হন সিমলা। সেখানে তিনি মাহাদী প্রসঙ্গে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ওই অনুষ্ঠানে সিমলা স্বীকার করেন মাহাদীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। তবে পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে যায় বলেও জানান তিনি। সিমলা বলেন, ‘চিত্রপরিচালক হিসেবেই মাহাদীকে চিনতাম। আমাকে বলেছিলেন, তিনি ইংল্যান্ডে থাকতেন, সেখানে জব করেন। বিয়ের পর উনার বাবা-মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল। উনার তিন বোন, কোনও ভাই নেই, উনি একাই।’ তার পরিবারের সঙ্গেও মাহাদীর পরিচয় ছিল বলেও জানান সিমলা। তবে তাদের বিয়ের বিষয়টি সিমলার পরিবার জানতো না।
সিমলা বলেন, “আসলে বিয়ের দুই-তিন মাস পরে আমি বুঝতে পারি উনি আসলে মানসিকভাবে একটু অন্যরকম, অটিস্টিক ব্যাপারটা ছিল। ওইভাবে আসলে সংসারটা করা হয়নি। আসলে তার কথার সঙ্গে কাজের মিল পাচ্ছিলাম না। উনি যে আসলে বাইরে থাকেন, আমি তার পাসপোর্ট দেখতে যাই, তখন কোনও ভিসা ছিল না। তার পাসপোর্ট দেখেই বুঝতে পারি তার আসল নাম ‘পলাশ আহমেদ’।”
এদিকে সোমবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, তাদের ডেটাবেইজের তথ্য অনুযায়ী ওই যুবকের নাম মো. পলাশ আহমেদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে তিনি।
একাত্তর টিভিকে সিমলা বলেন, ‘উনি যখন ফোনে কথা বলতেন আমার সাথে কিংবা সামনাসামনি বলতেন, দুটো আলাদা মনে হতো। ফোনে মনে হতো উনি খুব ম্যাচিউরড, সামনাসামনি মনে হতো নার্ভাস। আসলে আমি বুঝতে পারতাম না, মিলাতে পারতাম না। অনেক আচরণে মনে হতো উনি অ্যাবনরমাল।’
বিচ্ছেদ প্রসঙ্গে সিমলা বলেন, ‘আমি আসলে উনার সম্পর্কে অনেক কিছুই জানতাম না। উনি যে ম্যারিড ছিলেন, এটা অনেক পরে জেনেছি। আমি ডিভোর্স দিয়েছি নভেম্বর মাসের ৬ তারিখে। আর আমার লাস্ট দেখা হয় কোরবানি ঈদের আগে, তখন আমি ডিসিশনটা নিয়েছি।’
মাহাদীর সঙ্গে শেষ যোগাযোগ প্রসঙ্গে সিমলা বলেন, “শেষ যখন দেখা হয়েছিল তখন উনি বলেছেন, ‘আমি বাইরে যাচ্ছি। ইংল্যান্ডে যাচ্ছি। আমার কাজ শুরু করবো। আমি চার-পাঁচ মাস পরে ফিরবো।’”

আরও পড়ুন... 

মাহাদীর লাশ নিতে চান না বাবা পিয়ার সর্দার

মাহাদীকে নিয়ে যা বললেন তার বাবা

মাহাদীর নাম রয়েছে র‍্যাবের ক্রিমিনাল ডাটাবেজে?

সিমলার সঙ্গে মাহাদীর বিয়ের দাবি পরিবারের

তার কাছে ছিল ‘খেলনা পিস্তল’

 

/সিএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম