এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হালিশহর থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক।
আসামিরা হলেন এবি ব্যাংক কর্মকর্তা নাজিম উদ্দিন ও আজাদ হোসেন এবং ইয়াসির এন্টারপ্রাইজের মালিক মোজাহের হোসেন। অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে টাকা আত্মসাৎ করেন।








