হাইড্রেন্ট থাকলে আগুন নেভাতে সহজেই পানি পাওয়া যেত: এমএম মতিউর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫

এমএম মতিউর রহমান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক মেজর এমএম মতিউর রহমান বলেছেন, ‘পুরান ঢাকায় আগুনের ঘটনায় দেখা গেছে, সেখানে পানির উৎস নেই। আমরা গত মিটিংয়ে বলেছি হাইড্রেন্টের কথা। হাইড্রেন্ট করতে কিন্তু বেশি খরচ লাগে না। প্রত্যেক রাস্তার মোড়ে যদি হাইড্রেন্ট থাকতো তাহলে গাড়ি নিয়ে গিয়ে শুধু সংযোগ লাগিয়েই পানি পাওয়া যেত। সেদিনের ঘটনায় আমরা হেড কোয়ার্টার থেকে পানি নিয়েছি। এখন শুনছি, সেখানে ওয়াসার ২০০টি পয়েন্ট রয়েছে। সেটি ফায়ার ব্রিগেডের জানা ছিল না। যদি জানতো তবে মার্ক করে দিতো, সেই জায়গাটি হাইড্রেন্টের কাজ করতে পারতো।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘মৃত্যুকূপ: শুধুই কি নিমতলি থেকে চকবাজার?’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এ সময় তিনি আরও বলেন,  ‘নিমতলীর ঘটনার আগে থেকেই আমরা আরবান ভলেন্টিয়ার তৈরি করেছি। আমি প্রত্যেকটি ওয়ার্ডে ২০০ জন করে স্বেচ্ছাসেবক তৈরি করেছি। প্রতিটি ওয়ার্ডে দেখবেন, আমার সেচ্ছাসেবকরা কেমন কাজ করছে। তাদের কাজ ছিল পানির উৎস খোঁজা এবং আগুন লাগলে গাড়িগুলো কোন দিক দিয়ে আসবে।’

মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি, বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

ছবি: সাজ্জাদ হোসেন


/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম