পুরান ঢাকার অতীত ও বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন: ড. আকতার মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৬

ড. আকতার মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেছেন, ‘পুরান ঢাকার মানুষ নগরকে অতীতে যেভাবে ব্যবহার করতো সেই সময়কার প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। অনেকেই সংস্কৃতির কথা, ঐতিহ্যের কথা বলবেন– এখানে ব্যবসা এবং বসতি একই সঙ্গে হয়ে আসছে এ ধরনের কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। এখানে প্লাস্টিকের সামগ্রী, কেমিক্যাল, বিস্ফোরক বস্তু সংস্কৃতির অংশ ছিল না। এগুলো তো নতুন বিষয়।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হলো ‘মৃত্যুকূপ: শুধুই কি নিমতলি থেকে চকবাজার?’ শীর্ষক বৈঠকি। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

তিনি আরও বলেন, ‘পুরান ঢাকায় কমবেশি ২৫ হাজার ব্যবসা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে অনুমোদন আছে কয়টির? সরকারি ছয়টি বিভাগ আছে। তারা তদারকি করলে আজকে এরকম ঘটনা নাও ঘটতে পারতো। আর ঘটলেও তার ব্যাপ্তি এতটা ভয়াবহ হতো না।’ 

মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক মেজর এমএম মতিউর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা এবং কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি, বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

ছবি: সাজ্জাদ হোসেন

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম