ভাঙা হচ্ছে কামরাঙ্গীরচরের হেলে পড়া সেই ভবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৯

হেলে পড়া ভবন (ফাইল ছবি)

রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ রসুলপুর এলাকার খলিফা ঘাটের কাজির গলির হেলে পড়া পাচ তলা ভবনটি ভাঙা হচ্ছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভবনটি ভাঙার কাজ শুরু হয়।

এ তথ্য নিশ্চিত করে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, ‘ভবনটি ভাঙার আগে বিকালে গাড়ি প্রবেশ করানোর সুবিধার্থে বেশ কয়েকটি বাড়ির অংশ ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়।’

ভাঙা হচ্ছে হেলে পড়া সেই ভবন

এসময় সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক),বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত ২৫ জানুয়ারি দুপুর ১২টার দিকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ভবনটি হেলে পড়ে। পরে  রাজউক, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিদর্শন শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।

/এআরআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম