এবার জবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা

জবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫

এবার জবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা চলন্ত বাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিকাশ পরিবহনের এক হেলপারের বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা নাগাদ বনানী ক্যান্টনমেন্টের এমইএইচ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মেরাজ ইবনে রশিদ জবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচ) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
মেরাজের সহপাঠীরা জানান , ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে জায়গা না পেয়ে ‘বিকাশ পরিবহন’-এর বাসে করে বাসায় ফিরছিলেন মেরাজ। এ সময় ছাত্রদের হাফ ভাড়া নিতে অস্বীকার করলে বাসের হেলপারের সঙ্গে মেরাজের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মেরাজকে বাস থেকে জোর করে নামিয়ে দিতে চায় ওই হেলপার। এরপর বনানী ক্যান্টনমেন্টের এমইএইচ এলাকায় চলন্ত বাস থেকে মেরাজকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় বাসের হেলপার। এ সময় আহত অবস্থায় মেরাজকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সহকারী প্রক্টর মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বনানীর ওখানে নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী দুর্ঘটনায় পড়েছে। আমি খবর পাওয়া মাত্র এখানে এসেছি। আমি থানার কর্মকর্তা আর বাস কোম্পানির লোকদের সঙ্গে বসেছি। মামলা করা হবে।’
যার বিরুদ্ধে মেরাজকে ধাক্কা দেওয়ার অভিযোগ সেই হেলপার ও বাসচালককে ঘটনার পর পর পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
ক্যান্টনমেন্ট থানার ওসি (তদন্ত) কবীর হোসেন হাওলাদার বলেন, বাসের হেলপার ও ড্রাইভার আমাদের হেফাজতে আছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এখানে আছেন। কথাবার্তা বলে আমরা এ ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম