কওমি শিক্ষার্থীদের সৌদি আরবে উচ্চশিক্ষার সুযোগ চেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৩

 

ছবি: সৌদি প্রতিনিধি বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ চেয়েছে বাংলাদেশ। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শায়খের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও ইসলামের সত্যিকারের চেতনা তুলে ধরার জন্য আলোচনা করেন ধর্ম প্রতিমন্ত্রী এবং সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি মন্ত্রী মুসলিম বিশ্বে বাংলাদেশের নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর শিক্ষা অনুযায়ী ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য মধ্যপন্থা অবলম্বন করার আহ্বান জানান। সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী পবিত্র হারামাইন শরীফ রক্ষায় চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সৌদি আরবের সঙ্গে মানবতা রক্ষায় একসঙ্গে কাজ করবে বলে সৌদি মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সৌদি মন্ত্রীকে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা উত্তর ইসলামী শিক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একইভাবে ইসলামের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন।’

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার কাজ বাস্তবায়ন শুরু করেছেন।’ এ ব্যপারে সৌদি বাদশাহ’র সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আবদুল করিম আল ইসার সঙ্গে ও সোমবার রিয়াদে বৈঠক করেন। মুসলিম ওয়ার্ল্ড লীগ রাবেতা আলম আল ইসলামী নামেও সমাধিক পরিচিত। এ সময় তারা রাবেতার সহযোগিতায় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতায় সামাজিক, ইসলামিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

রাবেতার মহাসচিব বাংলাদেশে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন ও নিরাপদে সেখানে বসবাসের জন্য রাবেতা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান। মহাসচিব বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের পুনর্বাসন ও উন্নয়নে সহায়তা দেওয়ার জন্য রাবেতা অঙ্গীকারবদ্ধ।’

দ্বিপাক্ষিক বৈঠকের সময় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানউপস্থিত ছিলেন। এছাড়া এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও দূতাবাসের উপ-মিশন প্রধান ড. মো. নজরুল ইসলাম বৈঠকে অংশ নেন।

এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মক্কায় সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এর সঙ্গে বৈঠক করেন। সৌদি হজ মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং পবিত্র হজ পালনে বাংলাদেশি হাজিদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

/এসএমএ/এসএসজেড/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম