রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় আগুনের ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৯ জনের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
বার্ন ইউনিটের চিকিৎসক অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেশ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘চকবাজারে আগুনের ঘটনায় দগ্ধ মোজাফফর, সালাউদ্দিন, হেলাল এই তিনজনকে বার্ন ইউনিট থেকে ছুটি দেওয়া হয়েছে। এই তিনজন ফলোআপ চিকিৎসায় থাকবেন। এখন যারা ভর্তি আছেন তাদের মধ্যে রেজাউলের অবস্থা আশংকাজনক। তাকে আরও অনেকদিন হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে। আরেকজন ভর্তি আছেন জাকির। তার অবস্থাও ভালো নয়।’








