সাংবাদিকতা ছেড়ে ডাকসুর জিএস প্রার্থী আসিফুর রহমান

ঢাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৮

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসিফুর রহমানের সংবাদ সম্মেলন

সাংবাদিকতা পেশা ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এ আর এম আসিফুর রহমান ৷

আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র হিসেবে নিজের প্রার্থিতার কথা জানান ৷ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি ৷

এই সময় চাকরি থেকে স্বেচ্ছা-অব্যাহতির বিষয়টি গণমাধ্যমের সামনে এনে তিনি জানান, ডাকসু নির্বাচনের জন্য চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। 

লিখিত বক্তব্য আসিফুর বলেন,' দীর্ঘ আটাশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নিকট অতীতের জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা আমাদের শঙ্কিত করে তুলেছে। শুধু নিকট অতীতই নয়, ডাকসু নির্বাচনের বন্ধ্যাত্বকালীন গত তিন দশকের নির্বাচনগুলোর বেশিরভাগই ছিল প্রশ্নবিদ্ধ । জনমনে আতঙ্ক, আসছে ১১ই মার্চ ডাকসুতেও এরকম একটি নির্বাচন হতে যাচ্ছে । আমরা জাতীয় নির্বাচনের মতো নির্বাচন ডাকসুতে চাই না’।

তিনি বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষকে চ্যালেজ্ঞ করে বলেন, ‘যদি প্রশাসন ১১ই মার্চ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে তবে আমি আসিফুর রহমান জিএস পদে জয় নিয়ে ফিরবো’।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রথম আলোতে দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু এখন আমার ওই পত্রিকার সঙ্গে কোনও সম্পৃক্ততা নেই। গত ২৫ই ফেব্রুয়ারি আমি চাকরি থেকে অব্যাহতি নিয়েছি।

উল্লেখ্য, এ আর এম আসিফুর রহমান দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি। 

 

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম