জগাখিচুড়ি ভাষা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৩

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি: পিআইডি) বাংলা ভাষা বিকৃতভাবে উপস্থাপন না করে ভাষা ও শব্দের ব্যবহার করার ব্যাপারে সচেতন থাকার পারামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জগাখিচুড়ি ভাষা পরিবার করতে হবে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘বাংলা ভাষাকে নিজের মতো করে পেতে আমাদের প্রাণ দিতে হয়েছে। বাঙালি বীরের জাতি। লড়াই করেই এ জাতি ভাষার অধিকার ও স্বাধীনতা অর্জন করেছে। তাই ভাষার মাসে ভাষার ব্যবহার সম্পর্কে বেশি সচেতন হতে হবে।’
নারী শিক্ষার্থীদের খেলাধুলায় বেশি করে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতা পড়াশোনা বা জ্ঞান অর্জনেরই অংশ। পড়ালেখার সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে হবে। শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শরীরচর্চা-ক্রীড়া তাই জ্ঞানচর্চার অবিচ্ছেদ্য অংশ। এগুলো মনের দরজা-জানালা খুলে দেয়।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষার মান আরও উন্নত করার মাধ্যমে দেশকে আরও অনেক দূর এগিয়ে নিতে হবে।’ শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, ‘তোমাদের ভবিষ্যতের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আরও অনেক দূর যেতে হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সত্যিকারের জ্ঞান অর্জন করে ভালো মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে। সততা, দেশপ্রেম, নৈতিকতা— এই বোধগুলো নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ প্রয়োজন।’
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর জিনুন নাহার এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাজমা শাহীন।
পরে শিক্ষামন্ত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম