জাতীয় প্রেস ক্লাবে শাহ আলমগীরের তৃতীয় জানাজা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪২

জাতীয় প্রেস ক্লাবে শাহ আলমগীরের জানাজা বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীরের তৃতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের সাংবাদিক শাইখ সিরাজ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।
কফিনে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন জানাজা শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষে থেকে জাতীয় প্রেস ক্লাব, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন মরদেহে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
এর আগে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে দ্বিতীয় জানাজা এবং রাজধানীর গোড়ানে দুপুর দেড়টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পিআইবিতে মরদেহ পৌঁছলে সেখানে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যসচিব আব্দুল মালেক, পিআইবির ভারপ্রাপ্ত ডিজি মীর মো. নজরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মৃত্যুবরণ করেন সাংবাদিক শাহ আলমগীর।

আরও পড়ুন: পিআইবি'র মহাপরিচালক শাহ আলমগীর আর নেই

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’