আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হলেন ড. নওয়াজেশ আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১০

সম্মাননা পুরস্কার নিচ্ছেন নওয়াজেশ আহমেদের বোন তাহমিনা খান এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবিমেলার ১০ আয়োজনে আজীবন সম্মাননা পুরস্কার ২০১৯- এ ভূষিত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, কৃষি বিজ্ঞানী ও লেখক প্রয়াত ড. নওয়াজেশ আহমেদ।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অতিথিদের কাছ থেকে প্রয়াত ড. নওয়াজেশ আহমেদের বোন তাহমিনা খান এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

ছবিমেলার দশম আয়োজনের উৎসব পরিচালক  আলোকচিত্রী শহিদুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রুবিন মিউজিয়াম অফ আর্টের কিউরেটর বেথ সিট্রন, নেপালি প্রকাশক, লেখক ও সম্পাদক কুন্দা দীক্ষিত, ভারতীয় আলোকচিত্রী রঘু রাই ও অর্থনীতিবিদ রেহমান সোবহান।

এর আগে সকালে রাজধানীর পান্থপথে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট থেকে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন পর্যন্ত এক র‌্যালির মধ্যদিয়ে ছবিমেলার দশম আয়োজনের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।             

এবছর দশম ছবিমেলার মূল প্রতিপাদ্য বিষয় ‘স্থান’। উৎসবের মূল কিউরেটরদের মধ্যে থাকছেন— এএসএম রেজাউর রহমান, মুনেম ওয়াসিফ, সরকার প্রতীক, তানজিম ওয়াহাব প্রমুখ।

ছবিমেলার এবারের কর্মসূচির মধ্যে আছে ২১টি দেশের ৪৪ জন আলোকচিত্র শিল্পীর ছবি নিয়ে ৩৩টি প্রদর্শনী। ভিন্নমাত্রার এই প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে ১৯৭০ দশকের শেষের দিকের নিকারাগুয়া বিপ্লবের ওপর ভিত্তি করে তৈরি যুক্তরাষ্ট্রের ডক্যুমেন্টারি আলোকচিত্রী সুজান মেইসেলাসের  ‘নিকারাগুয়া ইন টাইম’ ও ‘আর্কাইভস অফ পারসিস্টেন্স’।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক