ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন: গৃহকর্মী রেশমা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৮ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০

ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় গৃহকর্মী রেশমাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইন এ আদেশ দেন।

তার আগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন মজুমদার আসামি রোশমাকে আদালতে হাজির করেন। তিনি ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও শাখার কনস্টেবল মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গত ১০ ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী পারভীন। এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন তিনি। এ ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা পালিয়ে যায়। মাহফুজা চৌধুরী পারভীনের স্বামী ইসমাত কাদির গামা। তিনি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তিনি ডাকসুর সাবেক জিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ছিলেন। ঘটনার পরদিন ১১ ফেব্রুয়ারি তিনি নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন মাহফুজা চৌধুরী পারভীন। গত ১১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানান ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।

গত ১৫ ফেব্রুয়ারি ওই বাসায় গৃহকর্মী সরবরাহকারী রুনু ওরফে রাকিবের মাকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে সঙ্গে নিয়ে এ মামলার আরেক আসামি স্বপ্না ওরফে রিতা আক্তারকে ১৫ ফেব্রুয়ারি ভোরে নেত্রকোনার মদন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার স্বপ্নার কাছ থেকে একটি সোনার চেইন ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়। সে পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

এ বছরের জানুয়ারিতেই স্বপ্না ও রেশমা নামে দুই গৃহকর্মীকে রুনু নামে এক নারী অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের বাসায় কাজে দেন। স্বপ্নার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় আর রেশমার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী। গ্রেফতারের পর তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মারধরের পর গুলি করে যুবদল কর্মীকে হত্যা; আরেকজন আইসিইউতে
মারধরের পর গুলি করে যুবদল কর্মীকে হত্যা; আরেকজন আইসিইউতে
বিশ্বব্যাংকের দাতা হলো মঙ্গোলিয়া, দিচ্ছে ১৩ লাখ ডলার
বিশ্বব্যাংকের দাতা হলো মঙ্গোলিয়া, দিচ্ছে ১৩ লাখ ডলার
ফ্লোটিলা কর্মীদের যৌন নিপীড়ন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
ফ্লোটিলা কর্মীদের যৌন নিপীড়ন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
দুর্গাপূজা: আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসব 
দুর্গাপূজা: আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসব 
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক