খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে

জীবনযাপন ডেস্ক
০৪ মে ২০২৫, ০৯:৩৪ আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:৩৪

দারুণ মজাদার কাঁচা আমের আচার বানিয়ে রেখে দেওয়া যায় পুরো বছর। এখনই সময় আচার বানিয়ে ফেলার। জেনে নিন কীভাবে খোসাসহ আমের আচার বানিয়ে সংরক্ষণ করবেন দীর্ঘদিন। 

খোসাসহ আম টুকরা করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখুন এক ঘণ্টা। প্যানে ১ চা চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ ধনিয়া, কয়েকটি শুকনা মরিচ, এলাচ, দারুচিনি ও তেজপাতা টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। খুব মিহি করার প্রয়োজন নেই।

চুলায় প্যান বসিয়ে আধা কাপ সরিষার তেল, ১/৪ কাপ রসুন কুচি ও ১ টেবিল চামচ আদা কুচি নেড়ে নিন। বাদামী হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা আমের টুকরা দিয়ে দিন। আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া ও ১ টেবিল চামচ কাসুন্দি দিন। কাসুন্দি না থাকলে সরিষা বাটা দেওয়া যাবে। এরপর স্বাদ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে ১/৪ কাপ ভিনেগার দিয়ে দিন। ঢেকে রান্না করুন। গুঁড়া করে রাখা মসলা ও কিছুটা বিট লবণ দিন। নেড়েচেড়ে জ্বাল করুন। আচারের রঙ বদলে গেলে ও তেল ভেসে উঠলে নামিয়ে নিন। ঠান্ডা হলে কাচের বয়ামে সংরক্ষণ করুন। 

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার