শনিবার আইইবির ৫৯তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৯, ২০:২৬আপডেট : ০১ মার্চ ২০১৯, ২০:৩৩

৫৯তম কনভেনশন উপলক্ষে আইইবির সংবাদ সম্মেলন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-বাংলাদেশের (আইইবি) চার দিনব্যাপী ৫৯তম কনভেনশন শনিবার (২ মার্চ) শুরু হবে। এদিন বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কনভেনশনের উদ্বোধন করবেন।

শুক্রবার রাজধানীর রমনায় আইইবির সদর দফতরের কাউন্সিলর হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, ‘প্রতিবছরের  মতো এবারও আনন্দঘন পরিবেশে চার দিনব্যাপী কনভেনশনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচি ও সেমিনারের মধ্য দিয়ে আগামী মঙ্গলবার এ অনুষ্ঠান শেষ হবে।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইইবির সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। এতে আরও উপস্থিত ছিলেন– আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী মো. মনজুরুল হক মঞ্জু, প্রকৌশলী এমএন সিদ্দিক, প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী মামুনুর রশিদ এবং আইইবির ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালিউল্লাহ সিকদার প্রমুখ।

/এসএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম