দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন: দুদক কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৭:৩৮আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৭:৫২

সিলেটে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম

দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। পাশাপাশি দুর্নীতির জাল যাতে বিস্তার লাভ করতে না পারে সেদিকে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কঠোর তদারকি থাকতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। সোমবার (৪ মার্চ) সিলেটের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন দুদক কমিশনার।
সিলেট মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রেষ্ঠ সদস্যদের এই পুরস্কার দেওয়া হয়।
এসময় এএফএম আমিনুল ইসলাম আরও বলেন, আমরা বিশ্বায়নের যুগে বাস করছি। তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির ধারা আরও বিকশিত করতে দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই।
তিনি বলেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দুর্নীতি সংঘটিত হয়। সেবাখাতের দুর্নীতি প্রতিরোধে সেবাগ্রহীতা ও সেবাদাতা উভয়েরই সচেতন হওয়া প্রয়োজন।
দুদক কমিশনার বলেন, সেবাখাতে দীর্ঘসূত্রতা, অনিয়ম চলতে পারে না। সেবাদাতাদের মনে রাখতে হবে , জনগণের করের টাকায় তাদের বেতন হয়। তাই সেবাগ্রহীতাদের ন্যূনতম অসম্মান করার অধিকার কারও নেই।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকারের দায়িত্ব আইনগতভাবে পালন করছে দুদক।
এএফএম আমিনুল ইসলাম আরও বলেন, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। সরকারি অফিস দুর্নীতিমুক্ত করার চেষ্টা চলছে।
দুর্নীতিপরায়ণদের সতর্ক করে দুদক কমিশনার বলেন, সম্পদ লুকিয়ে রাখতে পারবেন না। দুদক তা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে।
সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম।

/ডিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
পাঁচ মাসে ৩ বার জ্বালানির মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ: বাসদ
পাঁচ মাসে ৩ বার জ্বালানির মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ: বাসদ
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি