চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন ব্যারিস্টার মইনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ২৩:৪১আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২৩:৪২

ব্যারিস্টার মইনুল হোসেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা না দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে সোমবার (৪ মার্চ) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট বিপুল বাগমার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল জায়েদী হাসান খান।
এর আগে চিকিৎসার জন্য মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে গত ২ মার্চ ব্যারিস্টার মইনুল হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিদেশ যেতে বাধা দেয়। এরপর বিদেশ যেতে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম