আরমানিটোলায় শতাধিক মণ রাসায়নিক জব্দ, ১০ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১৮:১২আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৮:১৪

আরমানিটোলায় র‌্যাবের অভিযান  

রাজধানীর আরমানিটোলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  শতাধিক মণ রাসায়নিক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ২ টা থেকে র‌্যাব-১০ এর উদ্যোগে মিটফোর্ডের নূরজাহান মার্কেট, আরমানিটোলা ও এর আশেপাশের রাসায়নিক দ্রব্যের গুদামে অভিযান চালায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রট সারোয়ার আলম।

তিনি বলেন, ‘বিভিন্ন কেমিক্যাল (রাসায়নিক দ্রব্য) গুদামে অভিযান চালিয়ে এখন পর্যন্ত শতাধিক মণ কেমিক্যাল জব্দ করা হয়েছে।  অভিযান এখনও চলছে।’

র‌্যাবের এই অভিযানে বিস্ফোরক অধিদফতর, ওষুধ প্রশাসন, সিটি করপোরেশন ও অন্যান্য সেবাদানকারী সংস্থা সহযোগিতা করছেন।

তিনি জানান, এখন পর্যন্ত চারটি রাসায়নিক দ্রব্য আমদানিকারক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিনশ’ মণ রাসায়নিক দ্রব্য সাতদিনের মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এআরআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম