রাজউকের ৮৪ প্লটের বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১৯:৩৭আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৯:৪৫

সুপ্রিম কোর্ট

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের নকশা পরিবর্তন করে গোপনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৮৪টি প্লট বরাদ্দের ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে নকশা পরিবর্তন করে ৮৪টি প্লট তৈরি এবং তা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়েছেন আদালত। আগামী দুই মাসের মধ্যে রাজউকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী পুর্ণেন্দু বিকাশ দাশ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘গোপনে ৮৪ প্লট বরাদ্দ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের নকশা (লে-আউট প্লান) পরিবর্তন করে প্রায় শ’ খানেক নতুন প্লট তৈরি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দেড় থেকে ১০ বিঘা আয়তনের এসব প্লট ইতোমধ্যে গোপনে বরাদ্দও করা হয়েছে।’

এরপর গত ৪ মার্চ ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে প্লট বরাদ্দের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী পুর্ণেন্দু বিকাশ দাশ। এরপর ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

 

/বিআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম