বংশাল ও আমিনবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ০৯:৫২আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১০:১৫

সড়ক দুর্ঘটনা রাজধানীর বংশালে এবং আমিনবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) ভোরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর আলুবাজার এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে শ্রমিকরা মালামাল নামাচ্ছিল। এসময় একটি মাটিবোঝাই ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের হেল্পার আব্দুর রহমানকে (৪০) ধাক্কা দেয়। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত আব্দুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহীম মণ্ডলের ছেলে। তিনি টঙ্গী এলাকায় থাকতেন।

অপরদিকে আমিনবাজার ভাঙ্গা ব্রিজের কাছে কাঁচামাল বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক ময়নুদ্দিন (৩০) গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহত ময়নুদ্দিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মৃত আব্দুল মজিদের ছেলে। 

/এআইবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম