মেননের বিচার চায় খেলাফত আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ২০:০৬আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২০:০৮

খেলাফত আন্দোলনের মানববন্ধন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার দাবি করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষের সাথে তুলনা, ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র এবং আল্লামা আহমদ শফিসহ আলেম সমাজকে কটাক্ষ করার জন্য তারা এ বিচার দাবি করেছে।

বুধবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি করেন তারা।

মানববন্ধনে দলটির আমির মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ‘জাতীয় সংসদে দাঁড়িয়ে কাদিয়ানীদের দোসর রাশেদ খান মেনন কুরআন-সুন্নাহর বিধান ও ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র আখ্যায়িত করে আল্লাহ ও তার রাসূলকে অপমানিত করেছেন। আমি আশাবাদী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহর রাসূল এবং ইসলামকে অবমাননা করায় মেননকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ধরনের বেয়াদব জাতীয় সংসদের সদস্য হিসেবে থাকতে পারে না। ৯৩ শতাংশ মুসলমানের প্রতিনিধিত্বশীল ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সরকারের সুসম্পর্কের মাধ্যমে দেশ উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাক, তা নাস্তিক গোষ্ঠী আর সহ্য করতে পারছে না।’

দলটির মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ‘এরকম জঘন্য বক্তব্য দিয়ে রাশেদ খান মেনন সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। অবিলম্বে তাকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে। স্বাধীনতার পর থেকে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে আসছে। বঙ্গবন্ধুর হত্যার চেষ্টা তারাই করেছিল এবং বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল। আর এসবের বিচার না হওয়ায় আজ তারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখিয়েছেন।’

মানববন্ধন থেকে আরও বলা হয়, মেননের এ বক্তব্য তসলিমা নাসরিন ও লতিফ সিদ্দিকীর বক্তব্যকেও হার মানিয়েছে। তসলিমা নাসরিন যেমন বাংলাদেশে টিকে থাকতে পারেনি, সেও টিকে থাকতে পারবে না। তাই অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল ও বিচার করে ক্ষুব্ধ তৌহিদী জনতাকে শান্ত করবেন। বিচার না করলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন প্রমুখ।

 

/এইচএন/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম