গুদাম সরাতে ৪ কেমিক্যাল কারখানাকে ৩ দিন সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ২২:০০আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২২:০৪

কেমিক্যাল কারখানায় ডিএসসিসি’র টাস্কফোর্স টিমের অভিযান

পুরান ঢাকা থেকে গুদাম সরাতে চার কেমিক্যাল কারখানার মালিককে তিন দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) টাস্কফোর্স টিম।

বুধবার (৬ মার্চ) টাস্কফোর্সের দু’টি টিম অভিযান পরিচালনা করতে গেলে মালিকেরা গুদাম সরিয়ে নেওয়ার জন্য সময় চান। পরে তাদের তিন দিনের সময় দেওয়া হয়।

এ ব্যাপারে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ আমাদের দু’টি টিম অভিযান চালায়। আমার টিমটি শহীদ নগর আরএনডি রোডে এলাকায় অভিযান শুরু করে। এ ছাড়া, আমাদের আরও একটি টিম পুরান ঢাকার কসাইটুলি ও কাজীমুদ্দিন সিদ্দিকী লেনে অভিযান শুরু করে। দুই অভিযানে ওই এলাকাগুলোয় পারফিউম, আগরবাতিসহ বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়। পরে গোডাউন সরিয়ে নেওয়ার জন্য ৪টি প্রতিষ্ঠানের মালিককে ৩ দিনের সময় দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী