যাত্রীবাহী বাসে ফেনসিডিল বহন, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ০০:১৩আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০০:১৪

আটক দুই জন যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র‌্যাব-১। বুধবার (৬ মার্চ) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলো আব্দুল হান্নান (৩৮) ও তাহাজুল ইসলাম মধু (৪৭)।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মেহেদী জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৯২৩৫) দিনাজপুর থেকে ঢাকায় ফেনসিডিল নেওয়া হচ্ছে। বুধবার ভোরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করেন। এসময় নীলফামারী থেকে রংপুর হয়ে ঢাকামুখী ওই বাসটি থামানোর সংকেত দিলে চালক গাড়িটি থামান। কিন্তু, গাড়ি থামানোর পরপরই ভেতর থেকে দুই জন যাত্রী নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে গাড়ির মালামাল রাখার বক্স থেকে দুটি বস্তায় পাওয়া ৭১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটক হওয়া আব্দুল হান্নানের বাবার নাম মৃত মোজাহার। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর থানার দাউদপুরে। আর তাহাজুল ইসলাম মধুর বাবার নাম মৃত ইছাহাক আলী। তার গ্রামের বাড়ি একই জেলার নবাবগঞ্জ থানার তিখুর এলাকায়। তারা দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসের মাধ্যমে ফেনসিডিল ঢাকায় নিয়ে বিক্রি করতো। তাদের এই মাদক ব্যবসার সঙ্গে বাসের চালক এবং তার সহযোগীরাও জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গাড়িটিও আটক করা হয়েছে।

 

/এনএল/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম