পেটে করে ইয়াবা পাচারের সময় আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ০১:০৪আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০১:১৯

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মো. হাবিবুর রহমান কক্সবাজার-ঢাকাগামী গ্রিন লাইন বাস থেকে পেটের মধ্যে করে ইয়াবা বহন করার সময় মো. হাবিবুর রহমান (৬৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশের মুক্তি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের পর মাদক ব্যবসায়ী হাবিবের পেট থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে জানান, মাদক ব্যবসায়ী হাবিব আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পেটে করে ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে আসছিলেন। ছোট পলিথিনে মুড়িয়ে তা খেয়ে পেটের ভেতরে করে বহন করছিলেন।

আটক মাদক ব্যবসায়ী হাবিব ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রতিনিয়ত কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো বলেও জানান তিনি। 

মুফতি মাহমুদ খান আরও জানান, গত ২৯ জানুয়ারি মাদক ব্যবসায়ী হাবিবের স্ত্রী, ছেলে ও ছেলের বউ কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় র‌্যাব-১০-এর হাতে গ্রেফতার হয়।

 

 

/এসজেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম