ঢাকা আইনজীবী সমিতির ভোট গণনা কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ২২:২২আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:২৫

ঢাকা আইনজীবী সমিতি (ফাইল ছবি) ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশনার মোখলেসুর রহমান বাদল জানান, আগামীকাল শুক্রবার (৮ মার্চ) বিকাল ৩টা থেকে ভোট গণনা শুরু হবে। এরপর ফল ঘোষণা করা হবে।

২০১৯-২০ মেয়াদের কমিটির জন্য দুই দিনব্যাপী ভোটগ্রহণ করা হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) ৪ হাজার ৭২২ জন ও তার আগে ২৭ ফেব্রুয়ারি প্রথম দিন ৪ হাজার ৬৪২ জন ভোট দেন।

২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন থাকায় ওই দিনের ভোট বৃহস্পতিবার (৭ মার্চ) নেওয়া হয়।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ২৭টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম