জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নব নিযুক্ত উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জাতি পিতার পরিবারসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সাংবাদিক হাসান জাহিদ তুষারকে গত ৪ মার্চ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাগুরা সদর উপজেলার শ্রীরামপুরের হাসান জাহিদ তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন। ছাত্র থাকা অবস্থায় তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত হন।








