মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ মার্চ ২০১৯, ১৭:২৮আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৭:৩১

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রাজধানীর মুগদা এলাকায় তিন ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয় এ জরিমানা করে।

সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল জানান, শনিবার (৯ মার্চ) ঢাকা মহানগরীর মুগদা এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোলা ড্রাগ হাউজ, ঢাকা ড্রাগ হাউজ ও রানা ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ফ্রিজের একই চেম্বারে রান্না করা মাছ-মাংসের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে নিউ ইসলামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে মুগদা থানা পুলিশ সহযোগিতা করেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম