এনটিআরসিএ চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৮:৩৫আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৮:৩৭

হাইকোর্ট আদালতের নির্দেশ অমান্য করায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আশফাক হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ জন রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সিদ্দিক উল্যাহ মিয়া। পরে এ বিষয়ে তিনি জানান, এনটিআরসিএ -এর সনদ পাওয়া ১৬৬ জনের রিট পিটিশনের যৌথ শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ কয়েকটি নির্দেশনা দিয়ে চূড়ান্ত রায় দিয়েছিলেন। কিন্তু এনটিআরসিএ রায়ের নির্দেশনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার মামলা করেন।
মো. সেলিম রেজা, সুলতান মাহমুদ, ইয়াকুব আলী ইমন, সঞ্জয় দাস, শাকিলা সুলতানা, উম্মে সালমাসহ ২৪৫ জনের করা ওই আদালত অবমাননার মামলার শুনানিতে আদালত এই রুল জারি করেন।

/বিআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম