ডাকসু নির্বাচন: ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধ, বাড়তি নিরাপত্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ২১:৩৭আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৪২

ঢাবি ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করে দেওয়া হচ্ছে। নির্বাচনের দিন ক্যাম্পাসের ভেতর কোনও বহিরাগত ঢুকতে পারবে না। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রধারী ও ডাকসু নির্বাচনের রিটানিং কর্মকর্তা অনুমোদিত পাসধারীরা ক্যাম্পাস এলাকায় যাতায়াত করতে পারবেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে যা সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। বহিরাগতদের ক্যাম্পাস এলাকা ত্যাগ করার জন্য মাইকিং করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যার আগে থেকেই টিএসসি, গ্রন্থাগার ও জনসমাগম জায়গাগুলোতে মাইকিং শুরু হয়। আবাসিক হলগুলোতে থাকা বহিরাগতদেরও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ক্যাম্পাস এলাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভেতরে পুলিশ সদস্যদের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা না গেলেও প্রবেশপথগুলোতে আইডি কার্ড ও প্রবেশ পাস দেখানোর শর্তে ঢুকতে দেওয়া হচ্ছে।
নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রবেশপথ (নীলক্ষেত, শাহবাগ ও হাইকোর্ট) বিশেষ নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবে। এই তিনটি প্রবেশপথ দিয়ে শুধু ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারবেন। প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএমপি রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রবেশপথগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। হলের গেটগুলোতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে চাইবে আমরা সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো।’
উল্লেখ্য ২৮ বছর পর সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়বেন ২২৯ জন প্রার্থী। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

/আরজে/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম