কোকের বোতলের বিকৃত শব্দগুলো বাংলা ভাষাকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৪:৩৩আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৪:৪১

কোকের বোতলে বাংলা শব্দ কোমল পানীয় কোকাকোলার (কোক) বোতলে ব্যবহৃত শব্দগুলো বাংলা ভাষাকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিকালে সোমবার (১১ মার্চ) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। পাশাপাশি এ সংক্রান্ত রিটের ওপর আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) আদেশের দিন নির্ধারণ করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মো. মনিরুজ্জামান রানা। কোকাকোলার পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব উল আলম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। 

রিটের শুনানিকালে আদালত কোকাকোলার পক্ষের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘কোকাকোলার বোতলের শব্দগুলো বাংলা ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করে। এগুলোকে (কোকের বোতলের বিকৃত শব্দগুলো) বাংলা ভাষার শব্দ হিসেবে এভাবে ব্যবহার বা প্রচার করা যায় না। এসব শব্দের ব্যবহার বাংলা ভাষাকে আরও খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে।’

পরে রিটকারী আইনজীবী মো. মনিরুজ্জামান রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত আমাদের রিটের শুনানি শেষ করেছেন। আগামীকাল মঙ্গলবার এ রিটের ওপর আদালত আদেশ দেবেন। তবে এর আগে আমাদের রিট আবেদনটির কিছু অংশ সংশোধন করে আনার নির্দেশ দিয়েছেন আদালত।’ 

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি কোকাকোলার বোতলে বাংলা ভাষার বিকৃত ব্যবহার বন্ধ, বাজারে থাকা কোকের বোতল প্রত্যাহার এবং এ নিয়ে প্রচারিত বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। রিটে আইন মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক ও বেভারেজ কোম্পানি কোকাকোলাকে বিবাদী করা হয়। একইসঙ্গে রিটে কোকের বোতলে বিকৃত বাংলা ভাষার প্রচার বন্ধে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম