ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ইশা ছাত্র আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৫:০৬আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৫:১০

ই শা ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির ঘটনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নির্বাচন বর্জন করেছে। সোমবার (১১ মার্চ) দুপুর দুইটারি দিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত আতায়ে রাব্বী-মাহমুদ-শরীয়ত প্যানেলের ভিপি প্রার্থী এস.এম.আতায়ে রাব্বী ও জিএস প্রার্থী মাহমুদুল হাসান এক যৌথ বিবৃতিতে ভোট বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, ভোট ডাকাতির এই ঘৃণ্য তাণ্ডবে তা নিমিষেই নিঃশেষ হয়ে গেছে বলে দাবি করেন ইশা ছাত্র আন্দোলন সমর্থিত আতায়ে রাব্বী-মাহমুদ-শরীয়ত প্যানেল।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এধরনের কার্যক্রম শিক্ষার মান ক্ষুণ্ন করেছে। এই ন্যাক্কারজনক ঘটনা কিছুতেই সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। সুতরাং, এই প্রহসনমূলক ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে ডাকসুতে পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম