বকেয়া বেতন-ভাতার দাবিতে নাব ফ্যাশন কর্মীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ১৬:১০আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৬:১০

নাব ফ্যাশন কর্মীদের মানববন্ধন বকেয়া বেতন ভাতা, বন্ধ কারখানা পুনরায় চালু এবং ফ্যাক্টরির ম্যানেজার ও জেনারেল ম্যানেজারের বিচার দাবি করেছেন খিলক্ষেতের নাব ফ্যাশন লিমিটেডের কর্মীরা। মঙ্গলবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।

মানববন্ধনে প্রতিষ্ঠানটির এডমিন কমপ্লায়েন্স আমিনুল ইসলাম বলেন, ‘তিন মাসের বেতন বকেয়া রেখে মালিক বিদেশে পালিয়ে গেছেন। এরপর ফ্যাক্টরির ম্যানেজার জামাল খন্দকার এবং জেনারেল ম্যানেজার রেজাউল করিম ৭ মার্চ বেতন দিবেন বলে জানান। তবে আমরা ৭ তারিখ সকালে ফ্যাক্টরিতে এসে দেখি, সেখানে তালা ঝুলিয়ে রাখা হয়েছে।’

ফ্যাক্টরিটির লাইন ইনচার্জ মো. ফারুক আলম বলেন, ‘তালা ঝুলিয়ে দেওয়ার পর আমরা ম্যানেজার ও জেনারেল ম্যানেজারের বাসায় খোঁজ করি। কিন্তু সেখানে তাদের কাউকে পাওয়া যায়নি। আমাদের তিন মাসের বেতন বাকি। এখন আমরা কি খেয়ে জীবন পার করবো?’

এ ঘটনায় পুলিশ কমিশনারের কার্যালয়, খিলক্ষেত থানা এবং গার্মেন্টস শ্রমিক লীগের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান কর্মীরা।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি