কাজী খলীকুজ্জমান আহমদকে উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০১৯, ২২:০০আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:৩৬

ড. কাজী খলীকুজ্জমান আহমদ সমাজসেবায় স্বাধীনতা পদক লাভ করায় ড. কাজী খলীকুজ্জমান আহমদকে অভিনন্দন জানিয়েছে উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব। এটি ঢাকা স্কুল অব ইকনোমিকসের (ডিএসসিই) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন। এই প্রতিষ্ঠনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও তাকে অভিনন্দন জানান।

দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখায় ২০০৯ সালে সমাজসেবায় একুশে পদক পান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বর্তমানে ইস্কাটনে অবস্থিত ডিএসসিই’র গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও অনারারি রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের গভর্নিং বডির চেয়ারম্যান এই ব্যক্তিত্ব। বাংলাদেশ উন্নয়ন পরিষদের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি। একসময় বিআইডিএসের গবেষণা পরিচালকের দায়িত্ব সামলেছেন তিনি।
ডিএসসিই’তে উদ্যোক্তা অর্থনীতি বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, ‘দীর্ঘ চার দশক ধরে উন্নয়ন চিন্তাবিদ ও উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছেন কাজী খলীকুজ্জমান। সমৃদ্ধি কর্মকৌশলের মাধ্যমে মানুষের উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় তার নিরন্তর প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করে।’

ড. কাজী খলীকুজ্জমান আহমদ ৩৪টি বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। সবই উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক। দেশ-বিদেশে তার ২০০ প্রবন্ধ ও গবেষণা দলিল রয়েছে। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ করেছেন তিনি। একই বিষয়ে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ও লন্ডন ইউনিভার্সিটি থেকে রাজনীতি বিজ্ঞানে পিএইচডি করেছেন তিনি।

আগামী ২৫ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম