নিউ জিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১৩:২৭আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৩:২৭

জাতীয় প্রেস ক্লাবের সামনের মানববন্ধন

নিউ জিল্যান্ডের মসজিদে নৃশংস হামলার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। শনিবার (১৬ মার্চ) মানববন্ধন থেকে মসজিদে হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্মের নামে অধর্ম, বস্তুবাদী-উগ্রবাদী-জাতীয়তাবাদী বর্ণবাদ মানুষকে মানবতার শত্রুতে পরিণত করে। রাষ্ট্র ও ক্ষমতাকে জীবন ও মানবতা ধ্বংসের হাতিয়ার বানায়। ধর্মের নামে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না। এসব উগ্রবাদ কঠোর হস্তে দমন করা উচিত।’

বক্তারা আরও বলেন, ‘উগ্র ক্রিশ্চিয়ান খুনি জঙ্গিবাদী গোষ্ঠী দ্বারা নিউজিল্যান্ডের মসজিদে নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।’  

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক হজরত আল্লামা ইমাম হায়াত, আল্লামা শেখ রায়হান রাহবার, আল্লামা আবু আবরার চিস্তি, অ্যাডভোকেট তানিয়া তানজিম এবং অধ্যাপিকা এমি নিশা প্রমুখ।

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম