প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে দায়ের মামলায় ফিফার কাউন্সিলর কিরণ কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১৬:২৬আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৭:১৬





মাহফুজা আক্তার কিরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে দায়ের মামলায় ফিফার কাউন্সিল সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৬ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটি আমলি হওয়ায়, মামলার মূল নথি না থাকায় বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’

এর আগে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কিরণকে গ্রেফতার করে পুলিশ।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আদালতে করা মামলার ওয়ারেন্টের ভিত্তিতে কিরণকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান আনসারী বাদীর জবানবন্দি গ্রহণ করে কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তার ওই বক্তব্য বেসরকারি টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে প্রকাশিত-প্রচারিত হয়। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।
আরও পড়ুন...

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ফিফা কাউন্সিল সদস্য কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কিরণের বিরুদ্ধে বাফুফের তদন্ত কমিটি

/এসজেএ/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি