ক্রাইস্টচার্চে অর্ধশত মুসলিম হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১৯:০৬আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৯:৪৯

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে অর্ধ শতাধিক মুসল্লিকে গুলি করে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলা করে অর্ধশতাধিক মুসল্লিকে হত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে তারা মসজিদের ভেতর নামাজের প্রস্তুতিরত মুসল্লিদের হত্যার নিন্দা জানিয়ে ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। একইসঙ্গে এ ঘটনার পরে নিউ জিল্যান্ডে বন্ধ করে দেওয়া সব মসজিদ খুলে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘নিউ জিল্যান্ডে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে আমরা সে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা জেনেছি যে গতকাল সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সব মসজিদ খুলে দেওয়ার দাবি জানাচ্ছি । নিউজিল্যান্ড সরকারের কাছে অনুরোধ করবো যে এই হ্ত্যাকাণ্ডকে যেন সন্ত্রাসী হত্যাকাণ্ড হিসেবে অ্যাখ্যা দেওয়া হয় এবং ভব্যিষতে যেন এধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে। আর্ন্তজাতিকভাবে প্রতিটি রাষ্ট্রকে জাতিসংঘে নিন্দা প্রস্তাব রাখার দাবি জানান তারা। 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল রহমান, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিনসহ আরও অনেকে। 

 

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম