এপ্রিল থেকে রাজধানীর তিন এলাকায় সার্কুলার বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৯, ১৪:০৩আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৭:৫৯

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান মিয়া

রাজধানীর গুলশান এলাকার চক্রাকার (সার্কুলার) বাসের মতো ধানমন্ডি, মতিঝিল ও উত্তরা এলাকায়ও চক্রাকার বাস চালু করা হবে। আগামী এপ্রিল মাস থেকে এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
রবিবার (১৭ মার্চ) দুপুরে সোনারগাঁও হোটেলের উল্টোপাশে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘‘সিটি করপোরেশন ও বিআরটিএ’র সঙ্গে আমাদের কথা হয়েছে। বিআরটিএ বাসগুলো চালু করবে। এই চক্রাকার বাস চালু হলে যানজট কিছুটা কমে আসবে। কারণ, তখন মতিঝিলের বাস উত্তরা বা ধানমন্ডি যাবে না।’

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় যেসব ফুটপাতে অবৈধ দোকান রয়েছে তা উচ্ছেদ করা হচ্ছে। এরইমধ্যে গুলিস্তান, মতিঝিল ও ঢাকা কলেজ এলাকার বেশ কিছু ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নিরবচ্ছিন্ন রাখতে হবে। অনেক সময় দোকানপাটের মালামাল ফুটপাতে রাখা হয়। এসব মালামাল সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। তা না হলে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব উচ্ছেদ করা হবে।

/এনএল/এসএসএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম