৩৬ সোনার বারসহ আটক সৌদি এয়ারলাইন্সের দুই কেবিন ক্রু রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৯:১০আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৯:২৩

স্বর্ণসহ আটক দুই কেবিন ক্রু

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ পিস সোনার বারসহ আটক সৌদি এয়ারলাইন্সের দুই কেবিন ক্রুর এক দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।

আসামিরা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। দুজনই বাংলাদেশের নাগরিক। স্বর্ণসহ আটকের পর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিন করে রিমান্ড মন্জুর করেছেন।

উল্লেখ্য, ১৭ মার্চ দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে ঢাকায় আসেন এই দুই কেবিন ক্রু। পরে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় তাদের আটক করে ঢাকা কাস্টম হাউস। পরবর্তীতে সায়মা আক্তারের অন্তর্বাস থেকে ২৬ পিস এবং ফারজানার অন্তর্বাস থেকে ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। 

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম