দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৯:০০আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৯:২৩

খালেদা জিয়া (ফাইল ছবি)

মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া দুই মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৫ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বুধবার (২০ মার্চ) পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জিয়া উদ্দিন জিয়া আদালতে শুনানি করেন। অন্য মামলায় গ্রেফতার হয়ে খালেদা জিয়া কারাগারে আছেন জানিয়ে অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তিনি। এরপর আদালত তা মঞ্জুর করে আগামী ১৫ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৩১ জুলাই এ দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন এবং এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত।

অন্যদিকে, মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা  দায়ের করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

/টিএইচ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম