শাহরিয়ার কবির অসুস্থ, ভারপ্রাপ্ত সভাপতি শ্যামলী নাসরিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ০৯:৩২আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৯:৩৯

শাহরিয়ার কবির শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আগামী শনিবার (২৩ মার্চ) তার শরীরে অস্ত্রোপচারের কথা রয়েছে।

এদিকে শাহরিয়ার কবির অসুস্থ থাকায় সংগঠনের সহসভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, অসুস্থ হওয়ার পর গত শুক্রবার (১৫ মার্চ) শাহরিয়ার কবির হাসপাতালে ভর্তি হন। তিনি কিডনি, কোলন ও হার্টের নানা জটিলতায় ভুগছেন।

এদিকে বিএসএমএমইউ’র চিকিৎসক ডা. স্বপ্নীল জানান, শনিবার অসুস্থ শাহরিয়ার কবিরের পাইলস অপারেশন করা হবে। বর্তমানে শাহরিয়ার কবির হাসপাতালের ৫১১ নম্বর কেবিনে আছেন। তিনি অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

/টিওয়াই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম