জেনেভা ক্যাম্পে মাদকসহ শতাধিক ব্যবসায়ী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ১৭:৪১আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৯:২২

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের কয়েকজন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত শতাধিক মাদক ব্যবসায়ীকে আটক  করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন নারীও রয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) ভোর পাঁচটা থেকে বেলা ১১টা পর্যন্ত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ক্যাম্পের বিভিন্ন স্পট থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান অভিযান শেষে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘র‌্যাবের  প্রায় পাঁচ শতাধিক সদস্য নিয়ে জেনেভা ক্যাম্পের চারপাশ ঘিরে ফেলা হয়। এরপর তল্লাশি চালানো হয়। রাজধানীর বিভিন্ন জায়গায় যে পরিমাণ মাদক ছড়িয়ে পড়েছে, তার উল্লেখযোগ্য একটি অংশ  জেনেভা ক্যাম্প থেকে সরবরাহ করা হয় বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।’ অভিযানের কারণে মাদক কিছুটা কমলেও ব্যবসায়ীরা কৌশল পাল্টে ফের বিভিন্ন উপায়ে মাদক বিক্রি ও সরবরাহের কাজ শুরু করছে।’

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান

মুফতি মাহমুদ বলেন, এখানে মাদক আসার পর সেগুলো সরবরাহের জন্য ছোট ছোট শিশুদের ব্যবহার করা হচ্ছে। আমরা যাদের আটক করেছি, তাদের মধ্যে অন্তত ১০ জন ইয়াবা ট্যাবলেটের বড় ডিলার রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কিছু ব্যবসায়ী এর আগেও গ্রেফতার হয়েছিল। তারা জামিনে বের হয়ে পুনরায় একই ব্যবসা শুরু করে।’

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

/এসজেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম