গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৯, ১৪:১১আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৪:১১

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি

জনগণের স্বার্থ বিবেচনা করে গ্যাসের মূল্য বৃদ্ধির ‘অযৌক্তিক’ প্রস্তাবকে প্রত্যাখ্যান করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। শনিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলো লাভে থাকা সত্ত্বেও সব ধরনের ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে। বাসা বাড়িতে এক চুলা গ্যাসের দাম ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫০ টাকা এবং দুই চুলা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১৪৪০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া যানবহনের ব্যবহৃত সিএনজির দাম প্রতি ইউনিট ৩২ টাকা থেকে বাড়িয়ে ৪৮ দশমিক ১০ টাকা এবং সরকারি-বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা গ্যাসের দাম প্রতি ইউনিট ৩ দশমিত ১৬ টাকা থেকে ৯ দশমিক ৪৮ টাকার প্রস্তাব করা হয়েছে।

বক্তারা আরও বলেন, গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে দেশে শিল্প কলকারখানার উৎপাদন ব্যয় যেমন বৃদ্ধি পাবে। তেমনি পরিবহন, কৃষিসহ সবক্ষেত্রে জীবনযাত্রা, নির্মাণ সামগ্রী ও বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। ফলে দেশের বেশিরভাগ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনে নতুন সংকট তৈরি হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব এর কার্যকরী সভাপতি মো. মিজানুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম