বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে। দিনটি উদযাপনে শনিবার (২৩ মার্চ) ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবহাওয়া অধিদফতরের পরিচালক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক, আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা, কর্মচারী, সাবেক পরিচালক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধিদফতরের কর্মকর্তা পরিষদ একটি টেকনিক্যাল সেশনের আয়োজন করে। আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।








