বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাল্টি সেক্টর পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএসআইডির উদ্যোগে এই ডায়ালগ হয়।
এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, ‘আমেরিকান সরকার ইউএসএআইডি এর মাধ্যমে বাংলাদেশে গত দশ বছরে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমকে এগিয়ে নিতে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এখানে এবং সারাবিশ্বে সম্মিলিত লক্ষ্য অর্জনে আমেরিকান সরকার সব দেশ এবং অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।’








