রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৮:৩৬আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:৩৭

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম রুবেল (২৭) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রুবেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত মো. নুরুল ইসলাম মিরুর ছেলে।
মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় পৌনে ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
রুবেলের স্ত্রী রওশন আরা বেগম জানান, ভাড়া বাসার টিনশেড রুমের আর্থিং পরীক্ষা করতে আগে টানানো রডে হাত দেওয়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
রুবেল মাতুয়াইল কাউন্সিল রোডে সিরাজের বাড়ির টিনশেড বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তাদের এক সন্তান রয়েছে।

/এআইবি/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম