ছেলে ঋণখেলাপি, পিতার প্রার্থিতা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১৮:৫৭আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৯:১৩

হাইকোর্ট

ময়ংমনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিনের প্রার্থিতা স্থগিত করেছেন আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৭ মার্চ) বিচারপতি মো. নজরুল  ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

জানা যায়, ছেলের ঋণের জামিনদার ছিলেন মো. আবদুল মতিন। কিন্তু ছেলে ঠিক সময়ে ঋণ পরিশোধ না করায় পিতাকেও দায়ী করা করা হয়েছে।  

মামলার বিবরণী থেকে জানা গেছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিন আনারস প্রতীক নিয়ে অংশ নিচ্ছিলেন। কিন্তু তার ছেলে মো. শহীদুল ইসলাম মাছের ব্যবসার জন্য দি ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) ময়মনসিংহ শাখা হতে দুই কোটি টাকার ঋণ নিয়েছিলেন। ২০১৬ সনের ৭ আগস্ট এই টাকা উত্তোলন করেন তিনি। এই ঋণের জামিনদার ছিলেন তার বাবা মো. আবদুল মতিন। এরপর ২০১৮ সালের ৭ আগস্টের মধ্যে ওই ঋণ পরিশোধের দিন নির্ধারণ করা থাকলেও তা পরিশোধ করা হয়নি। তাই ছেলের ঋণ খেলাপিতে জামিনদার হিসেবে পিতাও দায়ী।

এই বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইকবাল হোসেন হাইকোর্টে ২১ মার্চ একটি রিট দায়ের করেন। সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিন এর প্রার্থিতা স্থগিতসহ রুল জারি করেন।

আগামী ৩১ মার্চ ত্রিশাল উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী খালেদ সাইফুল্লাহ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা, এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।



/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম