হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১৯:২৬আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৯:২৯

দুদক

বিল পরিশোধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে (সিজিএ) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

হটলাইন ১০৬ -এ অভিযোগ পাওয়ার পর বুধবার (২৭ মার্চ) এ অভিযান চালায় দুদক। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব। পুলিশসহ ৫ সদস্যের দুদক এনফোর্সমেন্ট টিম তাকে সহায়তা করেন।

অভিযান সূত্র জানায়, স্বাস্থ্য, শিক্ষা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যায় দুদক টিম। পেনশনভোগীদের সঙ্গে কথা বলে তারা। একজন পেনশনভোগী অভিযোগ করেন, এক অডিটর তাকে পেনশন প্রদানে নানা ভোগান্তির সৃষ্টি করছেন। দুদক টিম ওই অভিযোগের বিষয়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে জানালে তিনি ওই কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

অভিযানের সময় শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা দুদক টিমকে জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন বিল জমা দেওয়া হচ্ছে এবং এর সুফল সেবাপ্রার্থীরা ভোগ করতে পারছে। অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা দুদককে জানান, ভুয়া পেনশনভোগীদের কারণে অনেক সময় প্রকৃত সেবাপ্রার্থীরা সেবা প্রাপ্তিতে বিলম্বের শিকার হন। এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি দুদক টিমের সহায়তা চান।

 

/ডিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম