আগুন নেভাতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত এক ফায়ার ফাইটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ২১:৩৩আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২১:৪৩

ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা

বনানীর এফ আর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ফায়ার ফাইটার উদ্দীপন ভক্ত। তাকে  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে আহতাবস্থায় তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নেভাতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন উদ্দীপন ভক্ত। তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। তবে চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে সাতজন মারা গেছেন।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম